ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

১ দিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:১৩
 আগামী ১ দিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।
 
আজ দুপুরে আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
 
দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ ও দাবির প্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক নিজে রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
 
ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: খয়বর রহমান জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের মধ্যেই আশকোনা রোডের জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। পাশাপাশি এ রোডে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেন সংযোগ নির্মাণ কাজ দ্রুততম সময়ে শুরু করা হবে বলেও জানান তিনি।
 
আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোড পরিদর্শন করেন। রাস্তাটির বেহাল অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে রাস্তাটি নির্বিঘ্ন চলাচল উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুততম সময়ে রাস্তাটির উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন।
 

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী