ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:২৬
যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে - বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ   কাওরানবাজারে দৈনিক প্রথম আলো'র অফিস পরিদর্শনকালে এ কথা বলেন।
 
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন। 
 
প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন,  কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে। 
 
তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
 
তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।
 
তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
 
প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
 

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী