একাদশ বিসিএস ফোরামের সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
একাদশ বিসিএস ফোরামের সভা অনুষ্ঠিত ও ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।
রবিবার (১ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে একাদশ বিসিএস ফোরামের সভা অনুষ্ঠিত হয় এবং এতে অবসরপ্রাপ্ত সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম নতুন সভাপতি এবং অবসরপ্রাপ্ত সচিব মোঃ ইহসানুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল ডাঃ আবদুল হানিফ টাবলু প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ নব-নির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।
সভাপতি ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন - ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা সর্বস্তরের নাগরিকের। সুস্থ একটি রাজনৈতিক ধারা ফিরে আসুক দেশে, যেখানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য, দুর্নীতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা। হামলা মামলায় জর্জরিত হবে না প্রতিপক্ষ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের সাথে একত্রে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা জরুরি এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাবলী বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সবশেষে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
Rp / Rp
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর