ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৩-২০২৬ রাত ১১:৫৪
তথ্য ও সম্প্রচার  মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে  মতবিনিময় করেন।
 
এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার কথা মন দিয়ে শোনেন এবং এ ব্যাপারে  যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
 
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান অচিরেই ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে।  তিনি নারীর ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট এ প্রকল্পটির সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য উপস্থিত  গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। 
 
তথ্যমন্ত্রী মন্ত্রীসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সূদে-মূলে মওকুফের সিদ্ধান্তের বিষয়টিও সাংবাদিকদের অবহিত করেন। 
 
জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের যেকোনো বিষয়ে তাদের সহযোগিতার  আশ্বাস দেন।
 
অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।
 

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী