ছুটির দিনে জমজমাট বইমেলা, ক্রেতার চেয়ে বেশি দর্শনার্থী
মহান ভাষাশহীদ দিবসে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে। কেউ খোপায় বাহারি ফুল কেউবা কালো পাঞ্জাবি পরে মেলায় প্রবেশ করেছেন। আবার অনেকে সঙ্গে করে মেলায় নিয়ে এসেছেন শিশু-বাচ্চাসহ পুরো পরিবারকে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীর ভিড়। বড়দের সঙ্গে মেলায় শিশু-কিশোরদের উপস্থিতিও চোখে পড়ার মতো। স্কুলপড়ুয়া অনেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শেষে ভিড় জমিয়েছে বইমেলা প্রাঙ্গণে। তবে মেলায় সবচেয়ে বেশি জমজমাট করে তুলেছেন ভ্রাম্যমাণ বই বিক্রেতা টিপু সুলতান। তিনি ফেরি করে বিক্রির পাশাপাশি বইপ্রেমীদের নিয়ে জমিয়েছেন আসর। দিচ্ছেন তার লেখা বই নিয়ে বক্তব্য।
মেলায় আসা ইয়াসমিন অর্থির সঙ্গে কথা হয় তিনি বলেন, পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসেছি। আজ সরকারি ছুটি থাকায় রাস্তাঘাটে জ্যাম কম। তাছাড়া সবাইকে নিয়ে একসাথে মেলায় আসার সময়ও কম পাওয়া যায়।
শুভ্র দেবনাথ নামে আরেকজন বলেন, বইমেলায় এসে ভালো লাগছে। আমি সময় পেলেই মেলায় ঢুঁ মেরে দেখি। আজ বিকেলে বেশি ভিড় হবে। তবে সকাল থেকেই এত মানুষের ভিড় দেখে ভালোই লাগছে।
চারুলিপি প্রকাশনীর ম্যানেজার মাসুম পারভেজ বলেন, মেলায় দর্শনার্থী অনেক কিন্তু ক্রেতা কম। অনেকেই আসছেন বই দেখছেন, পড়ছেন, ছবি তুলছেন কিন্তু আলটিমেটলি কিনছেন না। এটা আমাদের জন্য তো দুঃখজনক বটেই, পাশাপাশি লেখক এবং সংশ্লিষ্টদের জন্যও নেতিবাচক একটা বার্তা। আমি আশা করব শুধু দেখা বা ছবি তোলার মাঝে সীমাবদ্ধ না থেকে বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। পৃথিবীটা হোক বইয়ের।
আদী প্রকাশনীর বিক্রেতা ইউসুফ খান বলেন, সকাল থেকেই আজ (বুধবার) মানুষের বেশ ভিড়। তবে বিকেলে এই ভিড় আরও বাড়তে পারে। কিন্তু বিক্রি অনেক কম। মানুষ এখন আর বই পড়ে না। সবাই মোবাইলে বুঁদ হয়ে থাকেন। বই পড়ার সময় কোথায়।
Admin / Admin
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী