ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই -- ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩-৩-২০২৬ রাত ১১:৩৩
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেছেন, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট টু এনার্জি) উৎপাদন প্রকল্পের কাজ পরিবেশ ছাড়পত্র না পাওয়ায় আটকে আছে। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলব। পরিবেশ ছাড়পত্র পাওয়ার পর আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই।"
 
আজ সাভারে ডিএনসিসির বর্জ্য ডিসপোজাল এরিয়া আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “আমাদের দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চূড়ান্ত ছাড়পত্র পেলেই আমরা কাজ শুরু করতে পারবো। অনুমোদন পাওয়া গেলে দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।”
 
তিনি আরও জানান, ল্যান্ডফিল এলাকায় মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার কারণে মাঝে মাঝেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে এবং ডিএনসিসি বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
 
উল্লেখ্য, ডিএনসিসির ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। তবে এখনো পরিবেশ ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রয়েছে।
 
এসময় ডিএনসিসি প্রশাসক আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমান।

Ahad Hossain / Ahad Hossain

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী