ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের ‘মিষ্টি আনোয়ার’ খ্যাত মো: আনোয়ারুল ইসলাম বিএনপি ক্ষমতায় আসতেই লাভজনক পদে দৌড়ঝাঁপ, পুরনো মামলা দুর্নীতি দমন কমিশনএ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ১০:৪৫
রেলওয়ের পাহাড়তলী কার্যালয়ের সাবেক অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ও বর্তমানে সরঞ্জাম নিয়ন্ত্রক/পশ্চিম, রাজশাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম যিনি মিষ্টি আনোয়ার হিসেবে পরিচিত বিএনপি ক্ষমতায় আসার পরেই লাভজনক পদে যাওয়ার জন্য শুরু করেছে দৌড় ঝাপ।
আওয়ামীলীগের সাংসদ নূরুল ইসলাম সুজন ২০১৯ সালে বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তিনি নিজ উদ্যোগে ১০ মণ মিষ্টি বিতরণ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনার পর থেকে অনেকেই তাকে মিষ্টি আনোয়ার নামে মনে রেখেছে।
বর্তমানে বিএনপি দায়িত্ব নেয়ার পরে একাধিক নেতার শরনাপন্ন হয়েছেন লাভজনক পদে যাওয়ার জন্য।
আওয়ামীলীগের পাল গুটিয়ে তিনি এখন বিএনপির পালে হাওয়া দিচ্ছেন।
দুদকের নথি থেকে জানা যায়, ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র পরিবর্তন করে, ক্ষমতার অপব্যবহারপূর্বক উভয়ে লাভবান হওয়াসহ প্রতারণামূলকভাবে মালামাল সরবরাহ না করে ভুয়া মালামাল সরবরাহ-ক্রয়ের রেকর্ডপত্র সৃষ্টি করে সরকারের কোটি টাকা আত্মসাৎ করার কারনে দুদকে মামলা হয়।
দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় উপরোক্ত অভিযোগে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ।
জাতীয়তাবাদীপন্থী কর্মকর্তারা মনে করেন, আওয়ামীলীগের সুবিধাভোগী দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের ব্যাপারে বর্তমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়ের জিরো টলারেন্স নীতিই মিষ্টি আনোয়ারদের কুটকৌশল ঠেকাতে পারবে।
এ বিষয়ে মিস্টার আনোয়ারুল ইসলামের অফিসিয়াল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে তিনি কোন বক্তব্য দিলে তা যুক্ত করা হবে।

সূত্র ঃ RailNews24.com

Rp / Rp

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে -- অর্থমন্ত্রী 

শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -- মার্কিন রাষ্ট্রদূত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক 

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ