ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে আমরা চলব কী করে?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-২-২০২৪ দুপুর ২:৩৫

আসন্ন পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ অথবা ১৩ মার্চ। সেই হিসাবে এখনো রোজার বাকি ১৮/১৯ দিন। কিন্তু এর আগেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম। ক্রেতারা বলছেন, রোজা না আসতেই মুরগির দামের এই অবস্থা। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে আমরা চলব কী করে?

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মুরগির মাংসের দামই ঊর্ধ্বমুখী। প্রতিকেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা, লেয়ার মুরগি ৩১০ টাকা, পাকিস্তানি মুরগি ২৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।

দামের এই ঊর্ধ্বগতির বিষয়ে ব্যবসায়ীরা জানান, মুরগির দাম বেশ কয়েকদিন ধরেই বেড়েছে। কেনা দাম বেশি পড়ায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মুরগির দাম কয়েকদিন ধরেই বাড়তি। দাম বেড়ে যাওয়াতে বিক্রিও কিছুটা কমে গেছে।

মুসলেম উদ্দীন নামে আরেক ব্যবসায়ী বলেন, মুরগির দাম সবসময় বাড়া-কমার মধ্যেই থাকে। তবে বাড়ার প্রবণতাই বেশি। এখন আমাদের কেনা দাম বেশি হলে কিছু করার থাকে না।

তবে বর্তমান বাজার পরিস্থিতিতে মুরগির দামের এই ঊর্ধ্বগতি বিপাকে ফেলেছে সাধারণ ক্রেতাদের। মোস্তাফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, কয়েক সপ্তাহ আগেও মুরগির দাম কম ছিল, হঠাৎ করে বেড়ে গেছে। কেন বেড়েছে, তার কোনো উত্তর নেই। কিনলে এই দামেই কিনতে হবে।

চাকরিজীবী আব্দুল আজিজ বলেন, রোজা না আসতেই মুরগির দাম বেড়ে গেছে। সবকিছুর দামেই ঊর্ধ্বগতি। এভাবে যদি সবকিছুর দাম বাড়তে থাকে, তাহলে আমরা চলব কীভাবে?

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, গরুর মাংসের দাম বেশি বিধায় সাধারণ ক্রেতারা মুরগিই কিনে থাকে। এখন সেটাও বেড়ে যাচ্ছে রোজার আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত।

Admin / Admin

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"