ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-৩-২০২৬ রাত ১১:৪৮
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার–২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত একটি কর্মশালা আজ সোমবার (০৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 
নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
সভাপতির বক্তব্যে নৌপরিবহন সচিব বলেন, বর্তমান সরকারের ঘোষিত জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের নৌপরিবহন খাতে টেকসই উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সচিব বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বন্দর আধুনিকীকরণ ও বাণিজ্য সহজীকরণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
 
কর্মশালায় নৌপরিবহন সচিব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আগামী ১৮০ দিন, ২০২৬–২৭ অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য অগ্রাধিকারভিত্তিতে নৌপরিবহন খাতে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন করে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাসমূহকে তিন কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।
 
তিনি আরও বলেন, প্রণীত কর্মপরিকল্পনাসমূহ সুনির্দিষ্ট, লক্ষ্যভিত্তিক, দৃশ্যমান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য হতে হবে। পাশাপাশি সকল কর্মপরিকল্পনা জনমুখী ও বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন। গৃহীত সকল প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
 
নৌপরিবহন সচিব আরও উল্লেখ করেন যে, জাতীয় প্রতিশ্রুতির আওতায় নৌপরিবহন খাতে গৃহীত উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Ahad Hossain / Ahad Hossain

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে -- অর্থমন্ত্রী 

শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -- মার্কিন রাষ্ট্রদূত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক 

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ