গভীরতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ ও ইইউ-এর অঙ্গীকার নবায়ন
ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়, প্রত্যাবর্তন ও ভিসা বিষয়ক ভিজিটিং ডিরেক্টর জনাব হেনরিক নিলসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এমপি শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইইউ-এর অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের আলোচনার কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান গতিতে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় অভিবাসন ও গতিশীলতা সহযোগিতা বিশেষভাবে আলোচিত হয়। প্রতিমন্ত্রী মানব পাচার এবং সব ধরনের অনিয়মিত অভিবাসনের প্রতি বাংলাদেশের শূন্য-সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগের প্রশংসা করেন এবং ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য নতুন বৈধ অভিবাসন পথ তৈরি করতে ও সুযোগ সম্প্রসারণ করতে আহ্বান জানান। উভয় পক্ষ ইইউ-এর আসন্ন আশ্রয় ও প্রত্যাবর্তন সীমান্ত প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করে এবং অভিবাসন ও প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয়, নিয়মিত সংলাপ ও যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দেয়। উভয় পক্ষই অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার ওপর আলোকপাত করে।
আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ, শিক্ষা, ক্রীড়া, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতাসহ আরও বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে উভয় পক্ষ বৈঠকটি সমাপ্ত করেছে।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied