ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-৩-২০২৬ রাত ১১:৫৪
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে
ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে “ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সকাল ১১টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় অনুষ্ঠিত এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ।
ভূমিকম্প পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল; রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ার মাধ্যমে আত্মরক্ষার কৌশল; বিধ্বস্ত ভবনে সার্চ করার মাধ্যমে ভিকটিম লোকেট করা এবং প্রবেশ পথ তৈরি করে ভিকটিম উদ্ধার করা, প্রাথমিক সুশ্রূষা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিনের তত্ত্বাবধানে মহড়া পরিচালনা করেন জোন কমান্ডার তানহারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন জোন কমান্ডার ফয়সালুর রহমান ও অন্যরা। বিপুল সংখ্যক ভলান্টিয়ারও এই মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ায় পর্যবেক্ষক ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) জনাব একেএম শামসুজ্জোহা। মহড়ায় প্রথমবারের মতো ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ভলান্টিয়ার ইউনিট ভ্রাম্যমাণ কমিউনিকেশন স্থাপন করে এবং পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্তসহ নেপালের সাথেও যোগাযোগ স্থাপনে সক্ষম হয়।
মহড়া শেষে বক্তব্য দেন ড. কবির মোঃ আশরাফ আলম, এনডিসি, মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি; ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, জনাব রেজওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং জনাব মোঃ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি, সভাপতি এবং প্রধান অতিথি তাঁদের বক্তব্যে মূল্যবান মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১ লাখ ভলান্টিয়ার তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে কাজ করছি। দেশের অগ্নি-নিরাপত্তা বৃদ্ধিতে আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মহড়া অনুশীলনের ব্যবস্থা করবো।’ তিনি সুন্দর ও প্রাণবন্ত মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মহড়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার। 
উল্লেখ্য, দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত এই দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন মহড়া কার্যক্রম ও গণসংযোগ বাস্তবায়ন করে থাকে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Ahad Hossain / Ahad Hossain

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ তথ্যমন্ত্রী

গভীরতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ ও ইইউ-এর অঙ্গীকার নবায়ন

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক এর বৈঠক 

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে - কৃষি মন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর