ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

পরিবারের নারী প্রধানের নামে 'ফ্যামিলি কার্ড' প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-৩-২০২৬ রাত ১১:৫৮
অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবারের নারী প্রধানের নামে 'ফ্যামিলি কার্ড' প্রদানের যুগান্তকারী কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১০ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠ (কড়াইল বস্তি সংলগ্ন) এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন।
 
মন্ত্রী আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক 'ফ্যামিলি কার্ড'  বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন,  নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার।তাই প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সুফল দেশের  প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে 'ফ্যামিলি কার্ড' প্রদানের যুগান্তকারী কর্মসূচী বাস্তবায়ন করছেন।
 
তিনি বলেন, প্রথমে আমাদের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে পরা হতদরিদ্র পরিবারের নারী প্রধানকে  ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে প্রত্যেক মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। 
 
মন্ত্রী বলেন, আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাস্তবায়িত ভাতা কার্যক্রমের ক্ষেত্রে ডেলিভারিতে দুর্নীতি হয়ে থাকে। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে রাজনীতিকরনের সুযোগ নেই এবং কোন দুর্নীতির সুযোগ নেই। এ কার্যক্রম সরকার স্বচ্ছতার সাথে ও দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী একটি সুযোগ সৃষ্টি করেছেন। প্রধান মন্ত্রী সাহসিকতার সাথে এ প্রকল্প হাতে নিয়েছেন।আমরা যদি আমাদের দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার  কথা চিন্তা করি তাহলে প্রধানমন্ত্রীর এ কার্যক্রম সফল করার জন্য সকলে মিলে সহযোগিতা করি।
 
অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, ফ্যামিলি কার্ড'  বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী মীর শাহে আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের রেহান আসিফ আসাদ (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) উপস্থিত ছিলেন। এছারা অর্থ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবগণ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 

Ahad Hossain / Ahad Hossain

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ তথ্যমন্ত্রী

গভীরতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ ও ইইউ-এর অঙ্গীকার নবায়ন

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক এর বৈঠক 

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে - কৃষি মন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর