ঢাকার সিএনজি চালকরা যেসব দাবি জানালেন
ঢাকা সিটির আশপাশের ৫ জেলায় সিএনজি অটোরিকশা চালাতে চান রাজধানীতে এই অটোরিকশা চালানো চালকরা। একইসঙ্গে তারা আরও ৭টি দাবি জানিয়েছে।
আজ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে নিজেদের দাবিগুলো জানায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আন্দোলন-সংগ্রামের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনটির দাবিগুলো
• অবিলম্বে ২০০৭ সালে সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা চালককে নিবন্ধন প্রদান করা
• ঢাকা মহানগরের জন্য আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন/ব্লু-বুক প্রদানের অনুমোদন দেওয়া
• ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা দৈনিক জমা বৃদ্ধি না করা
• পার্কিংয়ের ব্যবস্থা না দিয়ে নো পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা
• ২০১৫ সালের মিটারের রেটে মিটারের মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা
• মহাসড়কে সিএনজি অটোরিকশার জন্য পৃথক লেন/বাইলেন তৈরি করে চলাচলের সুযোগ দেওয়া
• ঢাকা মহানগরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ প্রদান করতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিল করতে হবে।
পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, আমরা সিএনজি অটোরিকশা চালকরা দৈনিক ১২-১৪ ঘণ্টা কাজ করেও অন্ন, বস্ত্র, স্বাস্থ্যসম্মত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা কিছু আয় করি তার সিংহ ভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘরভাড়া দিতেও হিমশিম খাই। নিজে ও পরিবার পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমরা সিএনজি অটোরিকশা চালকরা ঋণের জালে জড়িয়ে আছি। সিএনজি অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়ম নীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। সিএনজি অটোরিকশা জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একেই আইন প্রয়োগ বলে দাবি করছে।
তিনি আরও বলেন, সিএনজি অটোরিকশা খাতে শৃঙ্খলা আনতে আমাদের দাবিগুলো সরকারের মেনে বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন সংগ্রাম করা ছাড়া কোনো উপায় নেই।
সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Admin / Admin
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক