ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র বিশেষ তৎপরতাঃ অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর সিদ্ধান্ত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ১১:২৫
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ সংক্রান্ত জরুরি সভা আজ মঙ্গলবার ডিএসসিসি প্রশাসক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। 
 
সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ভোগান্তি নিরসন এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসি’র পক্ষ থেকে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমন্বিত এ সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। 
 
সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালসহ এর আশপাশের এলাকার যানজট নিরসনে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপ ও সিদ্ধান্তসমূহঃ
 
১। অবৈধ কাউন্টার ও দোকান উচ্ছেদঃ
 
 সায়েদাবাদ ব্রিজের ঢাল হতে টিটি পাড়া পর্যন্ত সড়ক পার্শ্বস্থ সকল অবৈধ টিকেট কাউন্টার সময় নির্ধারণপূর্বক নোটিশ প্রদান করে অপসারণ করা হবে। এছাড়া টার্মিনালের অভ্যন্তরে থাকা সকল অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
 
২। নিয়মতান্ত্রিক কাউন্টার বরাদ্দঃ
 
 টার্মিনাল অভ্যন্তরে প্রকৃত বাস কোম্পানিগুলোর অনুকূলে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে টিকেট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। বাস মালিক সমিতি, ডিএসসিসি ও পুলিশের ট্রাফিক সমন্বিতভাবে কাউন্টার বরাদ্দে কাজ করবে।
 
৩। টার্মিনাল ও বাস-বে ব্যবহার নিশ্চিতকরণঃ
 
 বাসগুলোকে ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত ৫টি বাস-বে ব্যবহার করতে হবে। যাত্রী উঠানোর জন্য বাসগুলো মাত্র ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে। 
 
৪। যাত্রী সেবা ও অবকাঠামো উন্নয়নঃ
 
 যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্য কেন্দ্র (Information Desk) এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ (Breastfeeding Room) স্থাপন করা হবে। ঈদযাত্রার পূর্বে টার্মিনালের অসমাপ্ত সংস্কার কাজ, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
 
৫। অতিরিক্ত ভাড়া আদায় রোধ:
 
 ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সমাগম বৃদ্ধির সুযোগে কোনো পরিবহন যাতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে পরিবহন মালিক সমিতিকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
 
৬। যানজট নিরসন ও পরিত্যক্ত বাস জব্দ: 
 
টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘকাল ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে অপসারণের জন্য ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মূল সড়কের যানজট কমাতে সহায়তা করবে।
 
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, "ইদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ও দীর্ঘমেয়াদী যানজট নিরসনে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা আমরা একসাথে কাজ করবো। যাত্রীদেরকে স্বস্তি দেওয়ার জন্য সমন্বিত সিদ্ধান্তসমূহ যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।"
 
এছাড়া,  নতুন ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির দ্বাদশ কর্পোরেশন সভা আজ বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সভার সদস্যবৃন্দ প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর 'গ্রিন সিটি, ক্লিন সিটি' বাস্তবায়নে প্রশাসক দৃঢ় ভূমিকা পালন করবেন। 
 

Ahad Hossain / Ahad Hossain

রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে -- অর্থমন্ত্রী 

শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -- মার্কিন রাষ্ট্রদূত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক 

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ