ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সাবেক উপদেস্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকে অভিযোগপত্র দাখিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ৪:৫৫

অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের ব্যাপক বদলির সঙ্গে শতকোটি টাকার ঘুষ সংক্রান্ত অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা পড়েছে।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দুদকের কার্যালয়ে এই আবেদনটি প্রদান করেন। আবেদনের সঙ্গে ‘৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শিরোনামের একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় আইন মন্ত্রণালয়ের অধীনে মাত্র আট মাসে সাব-রেজিস্ট্রারদের বদলির ঘটনায় ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, এই বদলিতে কোনো নির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়নি এবং অধিকাংশ বদলি ঘুষের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়েছে। এদের মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে নিজের পছন্দের কর্মস্থল নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে গড়ে ৫০–৬০ লাখ টাকা নেওয়া হয়েছে।

বিধিমালা অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের কর্মকর্তাদের একই গ্রেডের কার্যালয়ে পদায়ন করা উচিত ছিল। কিন্তু বাস্তবে তা মানা হয়নি। বরং ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চ গ্রেডের অফিসে বদলি করা হয়েছে। অন্যদিকে ঘুষ দিতে অস্বীকার করা কর্মকর্তাদের নিচু গ্রেডে বদলি করা বা একাধিকবার স্থানান্তরিত করার মাধ্যমে চাপ দেওয়া হয়েছে।

কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের যোগদানের ঠিক আগের দিনই পুনরায় অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে জানায়—বদলি ও পদায়নে আর্থিক লেনদেন গ্রহণের কোনো সুযোগ নেই এবং সবাইকে এই ধরনের অনিয়ম থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অনুসারে, এই সতর্কতা জারির আগেই অধিকাংশ অনিয়ম সংঘটিত হয়েছে এবং পরবর্তীতে নতুন কোনো বদলির আদেশ দেওয়া হয়নি।

Rp / Rp

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ তথ্যমন্ত্রী

গভীরতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ ও ইইউ-এর অঙ্গীকার নবায়ন

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক এর বৈঠক 

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে - কৃষি মন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর