ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

দৈনিক সমাবেশ পরিবারের পক্ষ থেকে দৈনিক সকালের সময়কে ফুলেল শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৪ রাত ১১:২

দৈনিক সমাবেশ পরিবারের পক্ষ থেকে দৈনিক সকালের সময়ের ৮ম বর্ষে পদার্পনে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দৈনিক সমাবেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সম্পাদক ও প্রকাশক মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সম্পাদক  রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক  মাসুম বিল্লাহ্ সহ পত্রিকার অন্যান্য কর্মকর্তাগণ  সকালের সময়ের সম্পাদক মোঃ নুর হাকিমের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, আজ বুধবার (২৮ ফেব্রæয়ারি) দৈনিক সকালের সময়ের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দৈনিক সকালের সময়ের কেন্দ্রীয় ও মফস্বল প্রতিনিধিসহ পত্রিকার সাথে সংশ্লিষ্টরা যোগদান করেন। দিনটি ঘিরে সকালের সময়ের পরিবারের একটি মিলন মেলা বসে। জেলা, উপজেলাসহ সারাদেশের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরে আগামী দিনের পথ চলায় সকালের সময়ের জন্য দিক নির্দেশনা দেন। প্রথমার্ধের সমাপনী বক্তব্যে সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম বলেন, ২০৩০ সালের মধ্যে সকালের সময় দেশের সেরা একটি গণমাধ্যম হিসেবে গড়ে ওঠার লক্ষে তিনি কাজ করছেন।এ জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের আহবান জানান।

সকালের সময়ের পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর এক প্রতিক্রিয়া দৈনিক সমাবেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ মোজাম্মেল হক বলেন, সকালের সময় পরিবারকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এ প্রতিষ্ঠান দায়িত্বশীল গণমাধ্যমের  ভূমিকা পালনের মাধ্যমে সামনের দিনে তাদের গতি আরো শানিত করবে এ প্রত্যাশা করছি।

দৈনিক সমাবেশের সম্পাদক ও প্রকাশক মোঃ রবিউল ইসলাম বলেন, সকালের সময় আমার পারিবারিক প্রতিষ্ঠান। সম্পাদক নুর হাকিম আমার অন্যতম ভাল একজন বন্ধু। সকালের সময়ের সাথে আমার দীর্ঘ স্মৃতি জড়ানো। এ প্রতিষ্ঠানের ভাল কোন খবরে যেমন আনন্দিত হই, তেমনি সামান্য খারাপ কোন সংবাদে চরম কষ্টে থাকে। তিনি বলেন আজ ভীষণ ভাল লাগছে।  সকালের সময় তার নিজস্ব গতিতে সামনে এগোচ্ছে, এ গতি অব্যাহত থাকুক  এ কামনা  করি।   

নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমরা যে যেখানে  থাকি এটা আমাদের পরিবার। পারিবারিক অনুষ্ঠানে আসতে পেরে ভাল লাগছে। আমাদের এ সম্পর্ক সামনের দিনে আরো ঘনিষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি।

Admin / Masum

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী