চলতি সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে
চলতি সপ্তাহ থেকে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ (এজিউব্লিউইবি) আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডব্লিউটিওতে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একটা মিটিং ছিল। সেখানে উনি (পীযুষ গয়াল) বসে চিঠি ইস্যু করার নির্দেশ দিয়েছেন। চিঠি ইস্যু হয়ে গেছে। আমাদের হাতে চিঠির কপি এসে গেছে। কাল আমরা চিঠি পেয়েছি।
আহসানুল ইসলাম টিটু বলেন, এ সপ্তাহ থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। আমাদের লক্ষ্য হলো রমজানের আগে যেন ভোক্তাদের বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না হয়।
গত ৭ থেকে ৯ ফ্রেবুয়ারির দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ভারত থেকে রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা করেন তিনি।
Admin / Admin
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী