ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১১:৫৯
সব মন্ত্রণালয় ও সরকারি কর্মসূচিকে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ বা প্রতিবন্ধী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে- বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, সরকার একটি সত্যিকারের 'ইনক্লুসিভ বাংলাদেশ' বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এটি আমাদের নির্বাচনী ইশতেহার এবং পলিটিকাল এজেন্ডার একটি অন্যতম প্রধান অংশ।"
 
শনিবার ২৭ জুন দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
 ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়’ শীর্ষক সংলাপটির আয়োজন করে ব্র্যাক এবং বি-স্ক্যান।
 
সরকার গঠনের পর গত চার মাসে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য চিকিৎসা ও অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই দুটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই ৪ মাসের মধ্যে সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে নিজে থেকে এগিয়ে এসেছে এবং তাদের অধিকার রক্ষায় কাজ শুরু করেছে।
 
প্রতিবন্ধী অধিকার নিয়ে কর্মরত সকল ব্যক্তি ও সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "সরকারের সাথে কার্যকর যোগাযোগের জন্য একটি ফ্রি এবং উন্মুক্ত একক ফোরাম বা প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি, যেখানে সব পার্টনার সমান সুযোগ পাবেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে সরকার সরাসরি আপনাদের সাথে বসে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।
 
প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবিগুলো পর্যালোচনা করে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী দিনে পলিসি লেভেলে একসাথে কাজ করার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

Rp / Rp

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানি এর প্রতিনিধিবৃন্দ

সরকার, চিকিৎসা সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর