ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

তারেক রহমানের বাজেট গরীব ও অসহায় মানুষের বাজেট -- এমপি ফজলে হুদা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১-৭-২০২৬ বিকাল ৬:৯

৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পাসকৃত বাজেট , গরিব-দুখী অসহায় মানুষের বাজেট । শুধুমাত্র অনুদান ও ভর্তুকির উপর নির্ভর করলে চলবে না। আপনাদের স্বনির্ভর হতে হবে । বিএনপি সরকার ২০২৬ সালে সংসদে যে বাজেট পাস করেছে তাতে সাধারণ মানুষের কোন ক্ষতি হয়নি । গত ১৫ বছরের মত বাজারে আগুন লাগেনি  । সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে। ১ লা জুলাই বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫- ২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ- ২ মৌসুমী রোপা আমন ধান ,মরিচের বীজ,( হাইব্রিড) গ্রীষ্মকালীন বিভিন্ন হাইব্রিড জাতের শাকসবজির বীজ, এয়ার  ফ্লো মেশিন , গাছ, বৃক্ষের চারা , লেবুর চারা, গ্রীষ্মকালীন পেয়াজ ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, বৃক্ষের চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন কালে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্য (চাল ও নগদ অর্থ) বিনামূল্যে বিতরণ কালে প্রধান অতিথি আরো বলেন- আমার আসনের একটি কলেজে জামাতের একজন রোকন সভাপতি হবার সুবাদে গত  ৪ মাসে ১৮ লক্ষ টাকা লোপাট করেছে  । এ বিষয়ে তার দল ও নেতার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। অতএব এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। এরা কোন ইসলামী দল নয়। এটা কোন ন্যায় বিচার জনে না। এরা তাদের নিজের স্বার্থে সংসদের ভিতরেও বাইরে শুধু বিরোধিতা করতে জানে। এদের উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ওই সভাপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে । দুদক আরো একটি মামলার প্রস্তুতি নিচ্ছে। আমার আসনে দুর্নীতি করে কেউ পার পাবে না ।সকলের বিচার হবে ।সে যেই হোক, বিএনপির কোন নেতা ও যদি হয় সেও ছাড় পাবে না। দুর্নীতিবাজদের আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে সমবেত সমাবেশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
 উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ ,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম রব্বানী , বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম ,হাফেজ মাওলানা মোঃ জাহিদুর রহমান প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে মনচে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক।
আলোচনা শেষে উপজেলার ১শত ৬৩ জন অসহায় মানুষের প্রতিজনকে ২ হাজার করে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক এবং উপজেলার ১০ ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১ শ জন করে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষকে ৩০ কেজি করে চাউল আনুদান দেওয়া হয়। অপরদিকে কৃষি অধিদপ্তরের আওতায় উপজেলার ১০ ইউনিয়নে রোপা আমন চাষে ২৯ হাজার ১ শত হেক্টর জমির বিপরীতে ৫ হাজার জন কৃষককে এক বিঘা করে ৫ হাজার বিঘা জমিতে প্রণোদনা হিসেবে প্রতি বিঘায় ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ,১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া  ১ শ ১০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে মরিচ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রনোদনার আওতায় আনা হয়েছে। তাছাড়াও বাড়ির আশেপাশে শাকসবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলার ১০ ইউনিয়নে মোট ৭ টি পরিবারকে প্রণোদনার আওতায় এনে রাসায়নিক সার  ও প্রয়োজনীয় বীজ সরবরাহ করা হয়েছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে ,এমপি ফজলে  হুদা এই অনুষ্ঠানের আগে উপজেলার রাইগা ইউনিয়নের নারায়নপুর খালের ব্রীজ হতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত ২ কিলো ৩ শ মিটার সদ্য খনন কৃত খালের দুই ধারে ১ হাজার ৫ শ ৫০ টি বিভিন্ন জাতের বনজ ও  ফলজ গাছের চারা রোপন করেন।

Rp / Rp

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

তারেক রহমানের বাজেট গরীব ও অসহায় মানুষের বাজেট -- এমপি ফজলে হুদা

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি

জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামী -- বিরোধী দলীয়  নেতা ডা.শফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

শরীয়তপুর জাজিরা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় নড়াইল-২ আসনের এমপির দুই মেয়ের নাম থাকায় পিএস বরখাস্ত

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন

কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক

মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত