ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত্


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৫-৭-২০২৬ বিকাল ৬:১৫
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী,এম.পি আজ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবংবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বি.বি.এস)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোঃ ফিরোজ সরকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব মোঃ মীর হোসেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বি.বি.এস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বি.বি.এস-এর সক্ষমতা এবং ডাটা প্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন, যাতে সরকারি ডাটার উপর জনগণের আস্থা বৃদ্ধি পায়। বি.বি.এস এর কর্মকর্তাদের ক্যারিয়ারের উন্নতি ওপেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে বি.বি.এস-এর সাংগঠনিক কাঠামো এবং নিয়োগবিধি হালনাগাদকরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পরিসংখ্যান ব্যুরোর গবেষণার সুযোগ বৃদ্ধি এবং সকল সরকারি নীতি-নির্ধারণী কাজে সরকারি পরিসংখ্যানের ব্যবহারের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান। মন্ত্রী পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য পরিসংখ্যান বিভাগকে নির্দেশনা প্রদান করেন। 
মতবিনিময় শেষে মাননীয় মন্ত্রী বি.বি.এস-এর প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকায় স্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব বি.বি.এস-এর একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা, যার মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও জরিপসমূহের নাম-পরিচয়বিহীন মাইক্রোডাটা বিশ্লেষণের সুযোগ পাবেন। ল্যাবটি গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য ডাটা। মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব গবেষক ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীরতর বিশ্লেষণের সুযোগ থাকবে, যা গবেষক ও শিক্ষার্থীদেরকে সরকারি ডাটা নতুন নতুন আঙ্গিকে গবেষণা বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে। বি.বি.এস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা উৎপাদন করে। এই ল্যাবের মাধ্যমে সেই  ডাটা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে। ডাটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন—এই লক্ষ্যকে সামনে রেখে বি.বি.এস মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উপাত্ত-ভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মর্মে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এ ল্যাব স্থাপনের মাধ্যমে জনসাধারণকে সরকারি ডাটা ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তিনি বি.বি.এসকে ধন্যবাদ জানান। 
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকী শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য বি.বি.এস-এর মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে মর্মে উল্লৈখ করেন। এর মাধ্যমে গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ডাটার ব্যবহার আরও কার্যকর হবেবলে তিনি বিশ্বাস করেন। 
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোঃ ফিরোজ সরকার মাইক্রোডাটায় প্রবেশাধিকার এবং উত্তরদাতার গোপনীয়তা—এই দুইটি বিষয়কে সমন্বিতভাবে নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বি.বি.এস-এর এই ল্যাব নিরাপদ ডাটা ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে মর্মে তিনি উল্লেখ করেন।

Rp / Rp

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত্

ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আন্ত: মন্ত্রণালয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছি -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার

পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী

পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ