পুলিশের হেফাজতে রিহ্যাবে আছেন আদম তমিজী: হারুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, পুলিশের হেফাজতে রিহ্যাবে আছেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক। মানসিক ভারসাম্যহীন হলে কিছু করার নেই। তবে যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়, তাহলে আর কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
সে যে দেশে খেয়ে পড়ে মানুষ হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান যে দেশে আছে সেই দেশেরই পাসপোর্টটা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পুড়িয়ে ফেলেছেন। সে ইসরাইলকে আহ্বান জানিয়েছে তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য। মার্কিন মেরিন সেনাকে বলছে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে উদ্ধার করার জন্য। আরও বিভিন্ন ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে সেটি আপনারাও দেখেছেন।
তাই সে যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তার জন্য আদম তমিজীকে আমরা ডাক্তারের কাছে পাঠিয়েছি। সেখানে ডাক্তাররা আছে। তারা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর সে যদি মানসিকভাবে ঠিক থাকে তখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। সে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছে, বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন সেগুলো কেন করেছেন।
তিনি বলেন, যদি ডাক্তাররা বলে থাকেন পুরোপুরি ভারসাম্যহীন লোক, মানসিক ভারসাম্যহীন তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি করে থাকে তাহলে এর পিছনে আরও কেউ আছে কিনা সেটা তদন্ত করে বের করবো।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল