ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-৭-২০২৬ বিকাল ৬:৬
জনগাস্থ্যের উন্নয়নে বিকল্প চিকিৎসার ভূমিকা এবং দেশীয় ভেষজ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ইউনানী আয়র্বেদিক গ্রাজুয়েট ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আগভ্যাব এর উদ্যোগে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।
 
অনটনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনাব শফিকুল ইসলাম খান, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ডা. ফরিদা প্রখাত ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষাবিদ ও নীতিনির্ধারকগণ।
 
সমাবেশে বর্তমান প্রেক্ষাপটে বিকল্প চিকিৎসার মানোন্নয়ন, আধুনিকায়ন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপাথিক চিকিৎসার করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। এই কর্মশালা ও চিকিৎসক সমাবেশ ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার প্রখ্যাত কি গবেষক, শিক্ষাবিদ, নীতি-নির্ধারক এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের পাশাপাশি স্বাস্থ্য খাতের অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) এক ছাদের নিচে নিয়ে এসেছে। এই আয়োজনটি বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, গবেষণার ফলাফল উপস্থাপন এবং ঐতিহ্যগত চিকিৎসার সমসাময়িক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করার একটি
 
গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়-
 
১. অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) কর্মরত অভিজ্ঞ জনবল কে রাজস্ব খাতে স্থানান্তর করা।
 
 
ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন দ্রুত বাস্তবায়ন।
 
৩. বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 'বিকল্প চিকিৎসা অনুষদটি দ্রুত চালু করে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল শিক্ষায় উচ্চতর শিক্ষা
 
(এমডি/এমফিল/এমএস/পিএইচডি) প্রদানের ব্যবস্থা করা।
 
৪. বিইউএমএস, বিএএমএস, বিএইচএমএস চিকিৎসকদের পদ সৃষ্টির ব্যবস্থা করা।
 
৫. ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধ শিল্পসমূহের যথাযথ পরিচর্যা ও প্রশাসনিক সহযোগিতা দেয়া লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অর্গানোগ্রামে পদ সৃষ্টি করে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগের ব্যবস্থা করা। ৬.
 
ঔষধ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারনী সহ সকল কমিটিতে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তরভূক্তির জন্য
 
প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
 
৭. বিএএমএস, বিইউএমএস এবং বিএইচএমএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা করা।
 
৮. ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে যথাযথ পরিচর্যা ও প্রশাসনিক সহযোগিতা দেয়ার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ে একজন যুগ্ম সচিবের সার্বিক দায়িত্বে অনুবিভাগ চালু করা ব্যবস্থা করা। আলাদা অধিদপ্তর/পরিদপ্তর গঠন করা।
 
১. ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক গবেষনা কার্যক্রম ও নতুন নতুন রোগের ঔষধ আবিষ্কারের জন্য এবং বিলুপ্ত প্রায় ভেষজ গুন সম্পন্ন ঔষধি উদ্ভিদ সংরক্ষণে আলাদা গবেষনাগার প্রতিষ্ঠা করা।
 
১০. জাতীয় স্বাস্থনীতি ও জাতীয় ঔষধনীতি প্রণয়নের কমিটি ও সাব-কমটিগুলোতে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক গ্রাজুয়েট ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) এর প্রতিনিধি অর্ন্তভূক্ত করা।
 
১১. ইউনানী আয়ুর্বেদিক ডিপ্লোমা ডিএএমএস/ ডিইউএমএস শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের বর্তমান অবকাঠামোর পুনঃবিন্যাস, কার্যক্রম শক্তিশালী করণ, মজুরী বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
 
১২. ডিইউএমএস, ডিএএমএস, ডিএইচএমএস চিকিৎসকদেরকে নিয়োগের ব্যবস্থা করা।
 
অনুষ্ঠানে আগড্যাব স্মরণিকা ২০২৬' এর মোড়ক উন্মোচন করা হয়। আগড্যাবের সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আগচ্যাব মহাসচিব ডা. আমিনুল বারী কানন।
 
অনুষ্ঠানে সকল স্তরের চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আগড্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Rp / Rp

ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্কবার্তা: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ; প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ

কী হচ্ছে ঝালকাঠির এসপি নিয়োগে? বদরুল মোল্লাকেও প্রত্যাহার

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থ মন্ত্রীর

জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার: দ্রুত বাস্তবায়নে জাপানের জোরদার আশ্বাস

গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

লিবিয়া থেকে দেশ ফিরলেন ১৭৪ বাংলাদেশি

বিমস্টেক মহাসচিবের সঙ্গে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ