ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ২:০

রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শ‌নিবার (৯ মার্চ) ঢাকায় ভারতীয় হাইক‌মিশন তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।

ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া অবস্থিত। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ভারতীয় ভিসা আবেদন সেন্টার।

এসব ভিসা সেন্টারে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। গতবছরও রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছিল ভারতীয় হাইকমিশন। 

Admin / Admin

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"