ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৩:২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে ৩৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ রোববার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই আপিলের শুনানি শুরু হয়।

আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় প্রদান করছেন। 

শুনানিতে এ পর্যন্ত ৫৭ জন প্রার্থীর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৫ জন, হারিয়েছেন ১৮ জন। এছাড়া চারজন প্রার্থীর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে তাদের কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইসি সূত্র জানায়, আপিলের শেষ দিনে শনিবার রংপুর অঞ্চলে ৯টি, রাজশাহী অঞ্চলে ১৮, খুলনা অঞ্চলে ১৬, বরিশাল অঞ্চলে ৮, ময়মনসিংহ অঞ্চলে ১৬, ঢাকা অঞ্চলে ১৬, ফরিদপুর অঞ্চলে ৩, সিলেট অঞ্চলে ৪, কুমিল্লা অঞ্চলে ২৭ ও চট্টগ্রাম অঞ্চলে ১২টি আবেদন জমা পড়ে।

আপিলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ পর্যন্ত রংপুর অঞ্চলে ৫৪, খুলনা অঞ্চলে ৬৯, বরিশাল অঞ্চলে ২৪, ময়মনসিংহ অঞ্চলে ৬৬, ফরিদপুর অঞ্চলে ২৩, চট্টগ্রাম অঞ্চলে ৪৭, ঢাকা অঞ্চলে ৮৮, কুমিল্লা অঞ্চলে ৩৩, সিলেট অঞ্চলে ২৩ ও রাজশাহী অঞ্চলে ৭৪টি আপিল জমা পড়েছে। সর্বোচ্চ ঢাকা এবং সর্বনিম্ন আপিল পড়েছে ফরিদপুর ও সিলেটে।

এবারের নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১ জনের। আজ রোববার থেকে থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী