ইবিতে প্রথম বিদেশী হিসেবে ভারতীয় শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি লাভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)প্রথম বিদেশী হিসেবে ভারতীয় শিক্ষার্থী ইউসুফ আলী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রোগ্রাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও ১২ ফেব্রুয়ারি ২৬২তম সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. ওবায়দুল ইসলাম এর তত্ত্বাবধানে ‘প্রাথমিক হতে উচ্চ মাধ্যমিকে আরবি পাঠ্যক্রমের তুলনামূলক অধ্যয়ন’ শিরোনামে গবেষণা করেন তিনি। শনিবার (৯ মার্চ) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সালাম এর হাত থেকে তিনি পিএইচডি ডিগ্রীর সার্টিফিকেট গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ). আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল।উল্লেখ্য, বিদেশী শিক্ষার্থী হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে তিনিই প্রথম এই ডিগ্রী অর্জন করলেন। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্থায়ী বাসিন্দা।
Masum / Masum
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে
শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ