প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামার সৌজন্য সাক্ষাৎ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে গরম খাবার চালুর সম্ভাবনা, কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির আওতা সম্প্রসারণ করা, যাতে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সুবিধা পায়। তিনি বলেন, কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় ভারতের স্কুল মিল কর্মসূচির অভিজ্ঞতা এবং বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে তার মিলের বিষয়টিও উঠে আসে। পাশাপাশি শহর ও গ্রামাঞ্চল, ভৌগোলিক বৈচিত্র্য এবং আর্থসামাজিক অবস্থার ভিন্নতা বিবেচনায় রেখে প্রয়োজনভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বলেন, স্কুল মিল শুধু শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে না, বরং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, ডব্লিউএফপি বিভিন্ন দেশে স্কুল গার্ডেন, পুষ্টি শিক্ষা এবং স্থানীয় কৃষির সঙ্গে স্কুল মিল কর্মসূচির সমন্বয়ের মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জন করেছে।
বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদ্যমান তথ্য ব্যবস্থাপনা (IPMIS) উন্নয়ন এবং ভবিষ্যতের সমন্বিত তথ্য ব্যবস্থাপনা (ERP/MIS) তৈরিতে ডব্লিউএফপির কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ একটি আধুনিক, আন্তঃসংযুক্ত ও তথ্যভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে স্কুল মিল কর্মসূচির কার্যকারিতা আরও বৃদ্ধি পায়।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ডব্লিউএফপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Rp / Rp
কাঁচামরিচ আমদানির অনুমতি : ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা
বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামার সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক
সামাজিক মূল্যবোধের অবক্ষয় রূখে দিতে আলেম-ওলামা, শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের
কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে .... স্বাস্থ্যমন্ত্রী
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
Link Copied