ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের নতুন সম্ভাবনা: ব্রাজিলের ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশগ্রহণ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ৪:১১
দক্ষিণ আমেরিকার বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ব্রাজিলের সাউ পাওলোতে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর আর্থিক সহযোগিতা এবং ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের হোম ডেকর, লাইফস্টাইল ও প্রাকৃতিক উপকরণভিত্তিক পণ্য তুলে ধরা হচ্ছে।
 
ব্রাজিলের অন্যতম বৃহৎ প্রদর্শনী কেন্দ্র Distrito Anhembi, São Paulo-তে শুরু হওয়া এ মেলা আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক প্ল্যাটফর্মে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথের মাধ্যমে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।
 
এছাড়াও একটি পৃথক বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তথ্যসমৃদ্ধ ব্রশিওর, লিফলেট, বিভিন্ন প্রকাশনা এবং দেশের রপ্তানি খাতের অগ্রগতি তুলে ধরা ডকুমেন্টারি প্রদর্শন করছে।
 
মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো দেশের ঐতিহ্য ও সৃজনশীলতার প্রতিফলন হিসেবে প্রদর্শন করছে পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত সামগ্রী, ন্যাচারাল ফাইবার বাস্কেট, হোম ডেকর সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা, ক্লে পণ্য এবং নকশিকাঁথা। এসব পরিবেশবান্ধব ও হাতে তৈরি পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বিশেষ আগ্রহ তৈরি করছে।
 
গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলের কর্মকর্তাবৃন্দ, ব্রাজিলের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনের পর থেকেই বাংলাদেশি স্টলগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন দেশের ক্রেতারা বাংলাদেশের পণ্যের গুণগত মান, নকশা ও বৈচিত্র্যের প্রশংসা করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশি রপ্তানিকারকরা সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের সুযোগ পান।
 
মেলার সাইডলাইন ইভেন্ট হিসেবে ১২ আগস্ট “Home and Lifestyle Product Manufacturing and Export from Bangladesh” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের উৎপাদন সক্ষমতা, গুণগত মান এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরা হয়।
 
‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ ল্যাটিন আমেরিকার বাজারে দেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 
বাংলাদেশের সৃজনশীলতা, কারুশিল্প ও পরিবেশবান্ধব উৎপাদন সক্ষমতাকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালীভাবে উপস্থাপনের ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক মেলা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

Rp / Rp

বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের নতুন সম্ভাবনা: ব্রাজিলের ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশগ্রহণ

বাংলাদেশ–নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন—পরিবেশমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি -- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, জনপ্রশাসনে সংযুক্ত মঈনুল হাসান

প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পৃথিবীকে বাসযোগ্য করতে কার্বন নিঃসরণের পরিমান কমাতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি