ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আশুলিয়ায়  অজ্ঞাত ব্যক্তির লাশ-হত্যার সংবাদ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জড়িত ব্যক্তি গ্রেফতার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ১:২৭
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির লাশ-হত্যার সংবাদ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জড়িত ব্যক্তি গ্রেফতার, হত্যাকান্ডের ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার, বিজ্ঞ আদালতে আসামির ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান।
 
আশুলিয়ায় বাসাইদ এলাকায় তালাবদ্ধ কক্ষে খুলনার মোঃ কামরুল খানকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত মোঃ আল-আমিনকে ১৭/০৮/২০২৬ তারিখ খুলনার তেরখাদা থানা এলাকা থেকে গ্রেপ্তার সহ ভিকটিম এর মোবাইল ফোন ও ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে ঘটনার রহস্য উদঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা।
 
গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ আশুলিয়া থানাধীন বাসাইদ রাজু সিটির সামনে জনৈক আমির আলীর বাড়ির ভাড়া দেওয়া টিনের চালাবিশিষ্ট একটি তালা দেয়া কক্ষ হতে প্রচন্ড দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক তাহেরুন্নেসা আশুলিয়া থানায় সংবাদ প্রদান করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে অজ্ঞাতনামা পুরুষের পচন ধরা মৃতদেহ পড়ে থাকতে দেখে। উক্ত সংবাদ পেয়ে পিবিআই ঢাকা জেলার ক্রাইমসিন টীম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পিবিআই এর নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তি মো: কামরুল খান (৪৪), পিতা-মৃত করিম খান, মাতা- আকলিমা বেগম, সাং নয়াবরাসাত, পোঃ কালাপাটগাতি, থানা- তেরখাদা, জেলা- খুলনা, এর পরিচয় সনাক্ত করে। আশুলিয়া থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের মামাতো ভাই মো: জামিল শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা নং-১০০, তারিখ ১৭/৮/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। ১৮/৮/২০২৬ তারিখ পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটি অধিগ্রহণ করে এবং পুলিশ পরিদর্শক মোঃ জামাল উদ্দিন বিপিএম কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
 
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর সার্বিক দিকনির্দেশনায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম,এন, মোর্শেদ, পিপিএম এর তত্ত্বাবধানে পিবিআই ঢাকা জেলা টিম তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যেই হত্যায় জড়িত আসামি মো: আল-আমিন (৩৬), পিতা মৃত হাসান মোল্লা ওরফে হাসেম, মাতা-ফাতেমা বিবি, সাং-নয়া বারাসাত, থানা-তেরখাদা, জেলা-খুলনা এর অবস্থান সনাক্ত করে পিবিআই খুলনার সহযোগিতায় খুলনার তেরখাদা থানাধীন নয়া বারাসাত গ্রাম থেকে ১৭/০৮/২০২৬ তারিখ দুপুর ১৩.০৫ ঘটিকায় গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামি মোঃ আলামিনের দেখানো মতে ঘটনাস্থলে বাথরুমের প্যান এর ভিতর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মো: আল-আমিন হত্যাকান্ডের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
 
পিবিআই এর তদন্ত এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী পর্যালোচনায় জানা যায় যে, ডিসিজড্ কামরুল এবং আসামি আল-আমিন খুলনার তেরখাদা এলাকার বাসিন্দা এবং তারা ছোটবেলা থেকে একে অপরের পরিচিত। কাজের সন্ধানে তারা দুইজন ০৮ আগস্ট ২০২৬ খুলনা থেকে ঢাকার আশুলিয়ায় আসে এবং ০৯ আগস্ট ২০২৬ তারিখ বাসাইদ এলাকায় ৪ হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নেয়। পরবর্তীতে তারা রাজ মিস্ত্রির কাজে যোগ দেয়। কাজ করে তারা যে টাকা পায় তা শেষ হয়ে গেলে ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাতে আল-আমিন ডিসিজড্ কামরুলের কাছে টাকা চাইলে কামরুল আল আমিনের উপর রেগে যায় এবং তাকে খুলনা চলে যেতে বলে। তখন আল-আমিন কামরুল কে বলে, তুই আমাকে ঢাকায় নিয়ে আসলি কিন্তু টাকার ব্যবস্থা করে দিস না কেন। এই কথা শুনে কামরুল আরো রেগে যায়। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে সবজি কাটার ছুরি নিয়ে আল-আমিন কামরুলের গলায় ঢুকিয়ে মাটিতে ফেলে দেয় এবং গামছা দিয়ে কামরুলের গলা বেধে রাখলে কিছুক্ষনের মধ্যে কামরুলের মৃত্যু ঘটে। আল-আমিন হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি বাথরুমের প্যানে ফেলে দেয় এবং পরদিন সকালে কক্ষে তালা দিয়ে, খুলনায় নিজ বাড়িতে চলে যায়।
 
পিবিআই ঢাকা জেলার ইনচার্জ পুলিশ সুপার জনাব এম,এন, মোর্শেদ, পিপিএম জানান যে, ডিসিজড্ কামরুল এবং আসামি আল-আমিন কক্ষ ভাড়া নেয়ার সময় বাড়ির মালিক তাদের কোন পরিচয়পত্র এবং মোবাইল ফোন নম্বর না রেখেই ভাড়া দেন যার ফলে তাদের পরিচয় সম্পর্কে কোন তথ্য ছিল না। পিবিআই এর তথ্যপ্রযুক্তি নির্ভর তদন্তে উভয়ের পরিচয় সনাক্তসহ ঘটনার রহস্য দ্রুততম সময়ের মধ্যে উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে।

Rp / Rp

সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

আশুলিয়ায়  অজ্ঞাত ব্যক্তির লাশ-হত্যার সংবাদ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জড়িত ব্যক্তি গ্রেফতার

সিটিটিসির অভিযানে এক ছিনতাইকারী গ্রেফতার

মিরপুরে পৃথক অভিযানে ৪ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি

অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি