ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ২:৫৮

পবিত্র রমজান উপলক্ষে বুধবার (১৩ মার্চ) দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে সংস্থার লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

পবিত্র রমজান উপলক্ষে ৩ দিনব্যাপী ঢাকা মহানগরীতে বসবাসরত ও ঢাকা জেলার ৫০০ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির বুধবার ছিল দ্বিতীয় দিন। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- ২ কেজি ছোলার ডাল, ১ কেজি খেসারির ডাল, ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম খেজুর ও ২ লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম ফারুক পিংকু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ তামিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ঢাকা মহানগরীতে বসবাসরত কয়েকশ' দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ কালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার প্রতিবন্ধীবান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে- সংস্থার প্রধান কার্যালয়, ৬ অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম ফারুক পিংকু দৃষ্টি প্রতিবন্ধীদের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নূরুল আলম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠান  সঞ্চালনা করেন মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

Admin / Admin

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা