ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

দলে ফিরেই শূন্য সৌম্যের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ১১:২৯

দলে জায়গা ফিরে পেলেন। কিন্তু অফফর্ম থেকে বের হতে পারলেন সৌম্য সরকার। নিজের সবশেষ ওয়ানডেতে শূন্য করেছিলেন। দলে ফিরে ফের শূন্য বাঁহাতি এ ব্যাটারের। আজ তিনি ৪ বল খেলে খুলতে পারেননি রানের খাতা। অ্যাডাম মিলনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০ রান। এনামুল হক বিজয় ১১ আর নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত আছেন।

সবশেষ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৮ রান। টম ল্যাথাম ৫১ আর উইল ইয়ং ৪১ রানে অপরাজিত ছিলেন। এরপর ৩০ ওভার ঠিক করে দেওয়া হলে স্বাভাবিকভাবেই টাইগার বোলারদের ওপর চড়াও হন এই যুগল। দ্রুতগতিতে রান তুলতে থাকেন তারা।

তবে পরের বলেই সেঞ্চুরি তুলে নেন উইল ইয়ং। তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে তার লাগে মোটে ৮২ বল। সৌম্য সরকারের করা শেষ ওভারে ডাবল নিতে গিয়ে রানআউট হন ইয়ং। ৮৪ বলে ১০৫ রানের ইনিংসে ১৪ বাউন্ডারি আর ৪টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

ওই ওভারেই আরও দুটি রানআউট করে বাংলাদেশ। টম ব্লান্ডেল ১ আর অভিষিক্ত ক্লার্কসনও আউট হন ১ করে। ৭ উইকেটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।

বৃষ্টিতে সোয়া এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ব্যাটিংয়ে নামতে না নামতেই টাইগার পেসার শরিফুল ইসলামের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ওভারের চতুর্থ আর শেষ বলে দুই কিউই ব্যাটারকে সাজঘরে পাঠান এই বাঁহাতি।

রাচিন রাবিন্দ্র ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে। হেনরি নিকোলস ধরা পড়েন দ্বিতীয় স্লিপে এনামুল বিজয়ের হাতে। দুজনই আউট শূন্য রানে। ৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা লাথাম আর ইয়ংয়ের জুটিতে।

বাংলাদেশ সময় ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। পরে জানানো হয়, মাঠ প্রস্তুত করে আধ ঘণ্টা বিলম্বে শুরু হতে পারে ম্যাচটি। তবে আধ ঘণ্টা পরও শুরু করা যায়নি খেলা। কারণ মাঝে আবার হানা দিয়েছিল বৃষ্টি। বৃষ্টির কারণে সিদ্ধান্ত হয় ম্যাচটি হবে ৪৬ ওভারের।

১৩.৫ ওভার হওয়ার পর বৃষ্টিতে অনেকক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর শুরু হলে ৪০ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত হয়। কিন্তু ১৯.২ ওভারে ম্যাচ আবার বন্ধ হয় বৃষ্টির কারণে। এরপর ওভার কমিয়ে করা হয়েছে ৩০টি।

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার