ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-৩-২০২৬ রাত ১১:৫৬
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মোসা: ফেরদৌসি আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
 
অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, মারিয়ার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তাঁরই নির্দেশে আজ আমরা মারিয়ার পাশে দাঁড়িয়েছি। শুধু মারিয়া নয়, তাঁর মতো আরও যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাঁদের প্রত্যেককে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।
 
তিনি আরও উল্লেখ করেন যে, দেশে খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় ইতিবাচক কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা রাখবে।
 

Ahad Hossain / Ahad Hossain

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের