রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
দেশে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও খেলাধুলার প্রসারে ঢাকার পল্টন ময়দানে আজ 'ন্যাশনাল রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬'-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশ রাগবি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে রাগবি খেলার এই নবযাত্রাকে আমি স্বাগত জানাই। আমাদের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য আমরা সুযোগ তৈরি করে দিতে চাই।
রাগবি খেলাকে দেশব্যাপী জনপ্রিয় করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাগবি কেবল ঢাকা কেন্দ্রিক থাকবে না, বরং জেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় যেন রাগবি চর্চা শুরু হয়, সেজন্য রাগবি ফেডারেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ফেডারেশনকে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির অনুরোধ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, এই ক্যালেন্ডার বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, আমাদের কাছে সকল খেলাই সমান। প্রতিটি ফেডারেশনকে সমান গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিতে চাই।
রাগবি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 'মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা) ২০২৬'-এর উদ্বোধন করেন। হ্যান্ডবল একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
Rp / Rp
নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
Link Copied