ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বিকেলে দেশে ফিরছে যুব চ্যাম্পিয়নরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ১১:৩০

ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। সেটা এসেছিল নারী দলের হাত ধরে। এবার সেই পথে হাঁটল জুনিয়র টাইগাররা। বিজয়ের মাস ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দল দিলো দুর্দান্ত এক উপহার। স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের ছেলেরা।  

আরব আমিরাত থেকে এশিয়া কাপ জয় করা সেই দলটা আজ সোমবার দেশের মাটিতে পা রাখছে। স্থানীয় সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফের সকল সদস্যরাও।

পুরো আসরে অনবদ্য পারফর্ম করা অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে বিসিবির পক্ষ থেকে কোনো আয়োজনের খোঁজ এখন পর্যন্ত জানা যায়নি। এবারের আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে বড় দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ পেয়ে যায় অনায়াস জয়।

অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাত। ফাইনালে তুলনামূলক সহয প্রতিপক্ষ পেয়ে অবশ্য দমে যায়নি তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই জয় ছিনিয়ে এনেছেন মাহফুজুর রহমান রাব্বিরা। 

Masum / Masum

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার