গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ: সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ। সুস্থ ও সুন্দরভাবে বেচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই ও গাছের যত্ন করি। একসঙ্গে কাজ করলে বন ও পরিবেশ ফিরিয়ে আনতে পারব।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক এবং স্টল মালিকদের প্রতিনিধি বক্তব্য রাখেন।
বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বন উপদেষ্টা বলেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন জরুরি। গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার। তিনি বলেন, বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে উপদেষ্টা বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় এবং স্টল মালিকবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল ছিল। এতে ৩১,৮৫,৯৯৩টি চারা বিক্রি হয়, যার মূল্য ১৬,২৮,৫২,০১০ টাকা। শোভাবর্ধনকারী চারা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া বনজ, ফলদ, ঔষধি ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা উল্লেখযোগ্য হারে বিক্রি হয়।
এরপূর্বে, সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) পরিদর্শন করেন। তিনি এসময় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে বনসম্পদ সংরক্ষণে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
Rp / Admin
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
Link Copied