ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ রাত ১২:১৫
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)-এর আবদুল্লাহপুর ইন্টারসেকশন পরিদর্শন করেন। বিআরটি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে উত্তীর্ণ হওয়াঁয় এবং প্রস্তাবিত আরডিপিপি একনেক কর্তৃক অনুমোদিত না হওয়ায় এবং ঠিকাদার না থাকায় উক্ত ইন্টারসেকশনের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবের স্বার্থে উক্ত প্রকল্পের এ্যাটগ্রেডের আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্ন অংশের রিজিড পেভমেন্ট কাজটি প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত ঠিকাদারের সাথে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চুক্তি স্বাক্ষর এবং ০১ মার্চ ২০২৬ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়েছে। 
 
মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার আলোকে গত ০৫ মার্চ ২০২৬ হতে উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজ জরুরিভিত্তিতে শুরু হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ঠিকাদার কর্তৃক উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজ করা হয়েছ। এর ফলে জনভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। পরিদর্শনকালে সচিব উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং  স্থায়ী অর্থাৎ রিজিড পেভমেন্ট কাজের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বরত প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী রিজিড পেভমেন্ট কাজটি যথাসময়ে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
সচিব সেতু বিভাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী এই এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন।
 
পরিদর্শনকালে সচিব সেতু বিভাগ বলেন, বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। আবদুল্লাহপুর অংশটি এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। জনদুর্ভোগ কমিয়ে রিজিড পেভমেন্ট কাজটি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
 
পরিদর্শনকালে সেতু সচিব আবদুল্লাহপুর ইন্টারসেকশনের ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্পের প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এই অংশের রিজিড পেভমেন্ট এর নির্মাণকাজের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কাজ চলাকালীন আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার দিকে যানবাহন চলাচলে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি প্রকল্পের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং বিশেষ করে বর্ষা মৌসুমের আগে এবং যানজট নিরসনে নির্মাণ এলাকায় যথাযথভাবে পুলিশের সাথে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
 
পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশটি এই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আসন্ন ইদে জনসাধারণের ভোগান্তি লাঘবে আমরা দিনরাত  অস্থায়ী মেরামত কার্যক্রম করে যাচ্ছি। ইদে যাত্রীদের স্বাচ্ছন্দ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য এখন প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করছে। ইদের পরে এ্যাডগ্রেডের এ অংশের পূর্ণ সংস্কার কাজ পুরোদমে চালু হবে।

Ahad Hossain / Ahad Hossain

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী