জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
গত এক বছরে দেশে ব্যাপক পরিমানে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যানুসার ২০২৩ সালে তামাক চাষ হয়েছিল ৯৩,০০০ একর জমিতে, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার একর। অর্থাৎ গত এক বছরে দেশে ৪৯০০০ একর জমিতে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে! এত ব্যাপক এলাকা জুড়ে তামাক চাষ সম্প্রসারিত হওয়ায় খাদ্য নিরাপত্তা হমকিতে। অনিয়ন্ত্রিত তামাক উৎপাদন একদিকে খাদ্য সংকট তৈরী করছে অপরদিকে বাড়াচ্ছে ব্যবহার। খাদ্য সংকট থেকে উত্তোরণ এবং ব্যবহার নিয়ন্ত্রণে সরকার “ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫”এবং “ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” এর মতো গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ প্রণয়ণ করেছে। কিন্ত আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এসকল আইনের বিরোধিতা করে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী বিভ্রান্তকর প্রচার চালাচ্ছে। কোন বিশেষ গোষ্ঠীর অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তামাক নিয়ন্ত্রণ তথা জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে রুপান্তরিত করার আহবান জানাচ্ছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। মাটি, পরিবেশ ও মানব-স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাক কে অর্থকরী ফসল হিসেবে উল্লেখ করা হলেও এটি মূলত কাদের জন্য অর্থকরী। তামাক চাষ করে কৃষক যদি লাভবান হতো তাহলে তামাক চাষ প্রবণ এলাকা রংপুর দেশের ধনী এলাকা হিসেবে পরিচিত হওয়ার কথা ছিলো। কিন্ত রংপুরের পরিচিতি মঙ্গাপ্রবণ এলাকা হিসেবে। তামাক উৎপাদন করে লাভবান যদি কেউ হয়ে থাকে সেটি শুধুমাত্র তামাক কোম্পানি। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ২০২৪–২৫ অর্থবছরে তামাকজনিত কারণে অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি। তামাক চাষের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে জমি, হুমকিতে পড়ছে খাদ্য নিরাপত্তা। ভূমি ও কৃষি জমি সুরক্ষায় সরকার “ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” প্রণয়ন করেছে। এই অধ্যাদেশ এর ৭(৫) ধারায় উল্লেখ করা হয়েছে, তিন বা ততোধিক ফসলী কৃষিভূমিতে খাদ্য নিরাপত্তা বিঘ্নকারী তামাক চাষ করা যাইবেনা এবং এক ও দুই ফসলী কৃষি ভূমিতেও পর্যায়ক্রমে তামাক চাষ সীমিত করতে হবে। এ ধরণের পদক্ষেপ জনস্বাস্থ্য ও কৃষি ভূমি রক্ষায় সহায়ক।
বিশ্বের উন্নত দেশগুলো তামাক চাষ বন্ধ করায় কোম্পানিগুলো আমাদের দেশের ভূমিগুলো ক্ষতিকর তামাক উৎপাদনে ব্যবহার করার চেষ্টা করছে। কোন ধরণের নিয়ন্ত্রণ না থাকায় দেশে তামাক চাষ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বাংলাদেশে তামাক চাষ বৃদ্ধির বড় কারণ এখানে তামাক পাতার দাম অন্য দেশের তুলনায় সবচেয়ে সস্তা। যেখানে প্রতিবেশী ভারতে প্রতি কেজি তামাক পাতার দাম ২.৪ ডলার, পাকিস্তানে ২.৩৯ ডলার, চীনে ২.৭ ডলার এবং ব্রাজিলে ৩.৫ ডলার, সেখানে বাংলাদেশে এর দাম মাত্র ১.৬৮ ডলার। এছাড়াও তামাক পাতা রপ্তানিতে কোনো শুল্ক না থাকায় বিদেশী প্রতিষ্ঠানগুলোও দেশে কারখানা স্থাপন এবং তামাকের ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ হচ্ছে। এইসকল কারণে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো খাদ্য উৎপাদনযোগ্য জমিতেও তামাক চাষ বাড়িয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা মুনাফা করছে। বর্তমান অবস্থায় তামাক পাতা রপ্তানিতে পুনরায় শুল্ক আরোপ এবং সহায়ত আইন ও নীতি প্রণয়ন প্রয়োজন।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রতি বছর ঘরবাড়ি নির্মাণসহ অকৃষি খাতে ১ শতাংশ হারে আবাদী জমি কমছে। সেখানে খাদ্য উৎপাদনের জন্য নির্ধারিত জমিতে তামাক চাষ বৃদ্ধি ভীষণ উদ্বেগের। তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে এটি কৃষির জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে। জনস্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে শক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বাংলাদেশ তামাক বিরোধী জোট, কোন ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, চলমান সংসদ অধিবেশনে “ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫”এবং “ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” সহ তামাক নিয়ন্ত্রণে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রুপান্তরিত করার আহবান জানাচ্ছে।
Rp / Rp
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন
সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়
বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে
Link Copied