ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১:৪১
পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
 
উপদেষ্টা গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি'র বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। 
 
উপদেষ্টা বলেন, শুধু কাগজে কলমে নয়, জনসেবা ও কাজের মাধ্যমে পুলিশকে বাস্তবিকভাবেই জনবান্ধব প্রমাণ করতে হবে। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন তাদের মন-মানসিকতার পরিবর্তন। তাদেরকে উজ্জীবিত হয়ে ও জনসেবার মানসিকতা নিয়ে আরো বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এর মাধ্যমে পুলিশের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব। 
 
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়, নিরীহ মানুষ যাতে হেনস্তার শিকার না হয়- সে লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে। উপদেষ্টা বলেন, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। নিজেদের পরিচয় প্রদান ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে গ্রেফতার করতে পারবে না।
 
বিদ্যমান প্রেক্ষাপটে পুলিশ অযাচিতভাবে হয়রানির উদ্দেশ্যে কাউকে মামলা দিচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন যারা মামলা দিচ্ছে, তারা সাধারণ জনগণ। দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার শিকার হয়ে অনেকে মামলা দিচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেক কমে যাবে। তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে তারা যেন প্রকৃত অপরাধীদের ধরিয়ে দেন কিন্তু অযথা নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।
 
মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন নিজেদের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন, অন্যথায় নয়।
 
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি -এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এনডিসি। সভায় ডিএমপি'র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।
 
 

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ