বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে রুহুল আমিন গাজীর জানাজা
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজার আয়োজন করা হয়েছে।এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বলিষ্ঠ সাংবাদিক নেতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি। সাংবাদিক সমাজের এই শীর্ষ নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী।
আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও প্রাজ্ঞ ও দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীকে হারালাম।
Admin / Admin
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে