যাত্রাবাড়ীতে টহল টিম কর্তৃক অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার; পিস্তল ও গুলিসহ ৩ অপহরণকারী গ্রেফতার
যাত্রাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়ামিন ভুইয়া, মোঃ ইব্রাহিম ও মাসুদ রানা। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি পিস্তল, ১টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।
ভিকটিম আনোয়ার হোসেন একজন কলেজ ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালিবাজারে স্বর্ণের ব্যবসা করেন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ হতে রাজধানীর বংশাল তাঁতি বাজারে স্বর্ণ-রূপা কেনার জন্য রওনা হন। পথিমধ্যে তার চাচাতো ভাইয়ের নিকট হতে স্বর্ণ-রূপা কেনার জন্য ২ লক্ষ টাকা নেন। পরে ভিকটিম শনির আখড়া হতে রিকশা করে সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ী থানার মৃধা বাড়ি স্ট্যান্ডে পৌঁছলে একটি সিএনজি রিকশাটির গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি হতে তিনজন লোক রিকশা চালককে মারধর করে ভিকটিমকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নেয়।
সিএনজিতে গ্রেফতারকৃত ইয়ামিন পিস্তল দিয়ে ভিকটিমকে ভয় দেখিয়ে পকেটে থাকা ২লক্ষ টাকা ও মানিব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। সিএনজিটি মৃধা বাড়ি স্ট্যান্ড হতে সন্ধ্যা ০৬ :৫০ টায় কোনাপাড়া বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে আসলে জ্যামে পড়ে। তখন ভিকটিমের মুখের কাপড় সরে গেলে পুলিশের টহল টিম দেখে চিৎকার করতে থাকে। অফিসার ইনচার্জের নেতৃত্বে থাকা টহল টিম সিএনজির কাছে আসলে ভিকটিম আনোয়ার হোসেনকে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার টহল টিম তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু হয়েছে।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা
Link Copied