৮০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ৮০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতদের নাম-মো: আবু জাহের (৫৬) ও মনোয়ারা বেগম (৫২) ।
সোমবার (২১ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল।
ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য তেজগাঁও এলাকার কুনিপাড়া পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০০ পিস ইয়াবাসহ জাহের ও মনোয়ারাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূ্ল্য ২৪ লক্ষ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছিলো।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক