বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানার মামলার আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতের ওয়ারেন্ট থাকা সত্ত্বেও দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অভিযোগ ছিল।
মামলার বাদী ও ধানমন্ডি থানার বিএনপির সভাপতি মুজিবুর রহমান জানান, মামলা নম্বর ২০/০১/২০২২ (ধারা ৪২০ ও ৪০৬)-এ তিনি বাদী এবং মোস্তাফিজুর রহমান (পিতা আজিজুর রহমান) আসামি। অভিযোগে বলা হয়, মোস্তাফিজুর রহমান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। ধানমন্ডি থানা ও দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
মুজিবুর রহমানের দাবি, অতীতের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন আইনের আওতার বাইরে ছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনে জড়িত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন, পিডব্লিউডির দ্বিতীয় শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করার সময় মোস্তাফিজুর রহমান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে অবৈধ ভবন নির্মাণে জড়িত ছিলেন।
একই ভবনের আরেক বাসিন্দা শেখ সালেহ সম্পর্কেও অভিযোগ তুলে মুজিবুর রহমান বলেন, তিনি অতীতে ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
মোস্তাফিজুর রহমানের গ্রেপ্তারকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকা জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
Admin / Admin
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক