ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু


সোহাগ হোসেন, আক্কেলপুর photo সোহাগ হোসেন, আক্কেলপুর
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১২:২৬

আক্কেলপুর (জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে স্থানীয়রা রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জামালগঞ্জ রেল স্টেশন মাস্টার ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে সেটি কেউ জানাতে পারেনি। তার পড়নে কালো প্যান্ট, মুখে দাড়ি ও মাথায় লম্বা চুল ছিল। জামালগঞ্জ রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এক ব্যক্তি ট্রেনে কেটে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সান্তাহার রেলপুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়েছি। সে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Rp / Rp

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ