মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে দৌলতপুরে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সোমবার ( ২২ জুন) সকালে ব্র্যাক মাইকোফাইনান্স কর্মসূচি ( দাবি ) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির " স্বপ্ন সারথী ’ কিশোরীদের নিয়ে দৌলতপুর ব্র্যাক অফিস কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কিশোরীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ জহিরুল ইসলাম ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৯ জন স্কুল ও কলেজপড়ুয়া কিশোরীর হাতে সনদপত্র, মুরগির বাচ্চা ও নগদ ২৬ শত টাকা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তারা পরিবারে অবদান রাখার পাশাপাশি নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ পাবে বলে জানান আয়োজকরা।
ব্র্যাক দৌলতপুর এলাকা শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, মোঃ জহিরুল ইসলাম ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আঞ্চলিক অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Rp / Rp
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
Link Copied