ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ৪:৪৮
শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল খানের মালিকানাধীন মেসার্স খান ব্রিকস ফিল্ড-১ এক্সকেভেটর দিয়ে ভেঙে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া খিলগাঁও গ্রামের মেসার্স খান ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে হওয়ায় ব্রিকস ফিল্ডটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ভঙ্গ করেছে। এ অপরাধে ব্রিকস ফিল্ডটির একাংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা প্রদান করে তা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
 
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান। এসময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী- পরিচালক মো. রাসেল নোমান বলেন, আইন বহির্ভূতভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত হওয়ায় মেসার্স খান ব্রিকস ফিল্ড-১ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করেছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাটির একাংশ অপসারণ করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Rp / Rp

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ