ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

গাংনী আকুবপুর নামক স্থানে গণ ডাকাতি


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৭:২০

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে।  শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশের আকুবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারি আহত হয়েছেন।

ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস, আলগামন নসিমনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা, ২০-২৫ জনের ডাকাত দলের সদস্যরা ৬-৮ গাড়িতে ডাকাতি করে বেশ কয়েক  জন পথচারীর টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক শ্যামলী গাড়িতে ভেতরে প্রবেশ করতে চাই চালক মুস্তাফিজুর রহমান স্বপন ও তার সহকারি বাধা প্রদান করেন, একপর্যায়ে জোরপূর্বক গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে, পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে,শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে চালক স্বপনের শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দিলে, তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনের ভাই হাফিজুল ইসলাম জানান, ডাকাতদলের সদস্যরা স্বপনের মুখ থেকে নাক বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান,খবর পাওয়ার পরে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।

Admin / Admin

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন