নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
"নদী ভাঙন ঠেকাও পাটুরয়িা লঞ্চঘাট,ফেরিঘাট ও এলাকাবাসীকে বাঁচাও” দাবীতে দাসকান্দি হতে নয়াকান্দি পর্যন্ত দ্রুত নদী ভাঙন প্রতিরোধ ও প্রতিকার চেয়ে পাটুরিয়া ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পাটুরিয়া ঘাট এলাকা থেকে আরসিএল চৌরাস্তা মোড়ে এসে পৌঁছালে সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান, প্রাক্তন মেম্বার নিহাজ উদ্দিন, সাত্তার মল্লিক, নিজাম তালুকদার, আতোয়ার রহমান, হক মাতাব্বর,নুরুল ইসলাম,মো: বিল্লাল হোসেন,মো: নুরুল ইসলাম তুষার, তাপস খান ও কবির হোসেন প্রমূখ।
সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান বলেন, গত বর্ষা মৌসুমে পাটুরিয়ার সবকটি ফেরিঘাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা যমুনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে। ভাঙন ঠেকাতে বাঁশ, কাঠ ও বালুভর্তি বস্তা ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এতে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নদীতীর সংরক্ষণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পাটুরিয়া এলাকায় আবারও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। নদীর তীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন ।
মানববন্ধন কর্মসূচিতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার উপস্থিত হলে,
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি নদী ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied