মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
মহাদেবপুরে ব্যবসায়ীর নিকট বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাংক কর্মকর্তাগণ। ২৮ জানুয়ারী বুধবার বিকেল ৪ টায় মহাদেবপুর থানা রোড়ের গুড় হাটিতে ব্যবসায়ী ডি. এম আবু সাঈদ এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রেডিং কর্পোরেশনের সামনে এ কর্মসূচী পালন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। মেসার্স মিনার অটোমেটিক রাইস মিল ও সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রডিং কর্পোরেশনের স্বত্তাধীকারী ডি. এম আবু সাঈদ তার ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার সকল ব্যবসা প্রতিষ্ঠান চলমান থাকলেও প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘ প্রায় ৩ বছর যাবত তিনি ব্যাংকের বিনিয়োগের প্রায় ৩৩ কোটি টাকা পরিশোধ করছেন না। বিভিন্ন তাল বাহানায় ব্যাংকের টাকা পরিশোধ না করলেও থানা পাড়ায় বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলেও ব্যাংক কর্মকর্তারা অভিযোগ করেন। তারা অতি দ্রুত তাদের বিনিয়োগকৃত ৩৩ কোটি টাকা ব্যাংকে জমা দেয়ার দাবী জানান। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, এসপিও ২য় কর্মকর্তা এ. আর. এম জামিনুল হক, এসপিও ও বিনিয়োগ ইনচার্জ মো. জাকারিয়া ইসলাম প্রমূখ।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত