ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

অন্যায় করে পার পাওয়া যায় এ সংস্কৃতি থেকে বের হতে হবে : সালেহউদ্দিন আহমেদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:৩৬
র্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 
অন্যায় করে পার পাওয়া যায় এ সংস্কৃতি থেকে বের হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে  সুশাসন নিশ্চিত করা যাবেনা।
 
আজ শনিবার  (৫ অক্টোবর ) রাতে রাজধানীর হোটেল সোনাগাঁও-এ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর  উদ্যোগে আয়োজিত ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স’ ২০২৩ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছু দিনের জন্য এসেছি ,একটা মেসেজ দিয়ে যেতে চাই যে অন্যায় করে পার পাওয়া যাবেনা। ব্যক্তিগত বা সরকারি অর্থ যেটাই হোক অপচয় করা ঠিক না বলে মত দেন তিনি।
 
তিনি বলেন, আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই।
 
অর্থের অপচয় ও দুর্নীতি খোঁজ পাওয়া যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা জানতে চায় তোমাদের দেশে বিনিয়োগ পরিবেশ কেমন? আমরা তাদের আশ্বস্ত করতে চাই। বাংলাদেশের সম্ভাবনা প্রচুর রয়েছে বলেও জানান তিনি।
 
করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ৪১টি বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। অনুষ্ঠানে এসব কোম্পানিকে ১৪ ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কৃত করা হয়।
পরে প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ,আইসিএসবি এর সিনিয়র সভাপতি নুরুল আমিন ও সহ সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।
 
 

Rp / Rp

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ