ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাচঁ মাদক কারবারি গ্রেফতার


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৩৪
রাজধানীর পল্লবী এলাকা থেকে ২৪ লিটার চোলাই মদসহ পাচঁ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। গ্রেফতারকৃতরা হলো-মোঃ মনির হোসেন সোহেল, মোঃ আমির হোসেন, মোঃ রাসেল, মোঃ ওয়াহিদ ও মোঃ মানিক সিরাজ।
 
শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) দিবাগত রাতে পল্লবী থানার সেকশন-১১, লালমাটিয়া এলাকায় পাবলিক টয়লেটের সামনে কিছু লোক দেশীয় চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেনা বাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ, দুটি মোবাইল ফোন ও নগদ ৪৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায়, গ্রেফতারকৃতরা এসব চোলাইমদ বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে পল্লবী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত। পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

Rp / Rp

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা