ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যাথায় আমরা ব্যথিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৭-১০-২০২৪ রাত ৯:৫৩

সমাজ কল্যাণ এবং  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ  জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবে যে শিশুরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং অভিভাবকদের সান্তনা দিয়ে বলেন, ১৫ বছরের জঞ্জাল, সকল অন্যায়, মিথ্যাচার দেখে আসছিল বাচ্চারা সেদিন রাস্তায় নেমে আন্দুল করে বুকের রক্ত দিয়ে এদেশের মানুষেরকে শিখিয়ে দিয়েছে । দেশকে নতুন করে মুক্ত করেছে। 

তিনি বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যাথায় আমরা ব্যথিত । তাদের বিচার আমরাও চাই । 
তিনি আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে একথা বলেন ।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব নাজমা মোবারেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিজ এমা ব্রিগাহাম, দুজন শিশু বক্তা ফাহিম রহমান ও নাজিয়া আলম মমতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া রহমান ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন,আমরা যদি সত্যিই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে চাই, তবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণা লয় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে । তিনি বলেন  আমরা আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছি । বিশ্ব শিশু অধিকার দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এমন একটি সমাজ গড়ে তুলবে, যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত, সম্পূর্ণভাবে বিকশিত হতে পারবো ,তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ১০৫ জন শিশুর মধ্যে ৫০ হাজার টাকা প্রাইজবন্ড  ও ক্রেস্ট পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ